১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরো দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্প বিস্তৃত করার পরিকল্পনা আছে : নুরুল হক

  • CN Bangla
  • Update Time : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ২১ Time View

পুরো দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্প বিস্তৃত করার পরিকল্পনা আছে : নুরুল হক

দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পকে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী-২ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গলাচিপা পৌর এলাকায় ‘গলাচিপা পৌর মিনি পার্ক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, শুধু গলাচিপা-দশমিনা নয়, পুরো দক্ষিণ অঞ্চলের পর্যটন শিল্প বিস্তৃত করার জন্য আমাদের পরিকল্পনা আছে। এই দক্ষিণ অঞ্চলের আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা নির্বাচনের আগেও এ বিষয়ে আলাপ করেছিলাম। বর্তমান চিফ হুইপ নুরুল ইসলাম মনি,  ভোলার আমাদের বর্তমান যিনি স্পিকার রয়েছেন জনাব হাফিজ উদ্দিন বীর বিক্রমসহ এই অঞ্চলের নেতৃবৃন্দ মিলে সবাই আগেই আলোচনা করেছিলাম। আমরা যেহেতু সরকারে আসতেছিলাম, সেহেতু আগে থেকেই আমরা মানুষের পাশে প্রস্তুত ছিলাম।

দক্ষিণ অঞ্চলের নদী ও সাগর তীরবর্তী চরের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের যে চরগুলো রয়েছে এগুলোকে ট্যুরিজম রিসোর্ট হিসেবে ডেভেলপ করা গেলে এটা মানুষের অর্থনীতিতে বিশেষ করে সাংস্কৃতিক বিনোদনের কেন্দ্র হিসেবে  একটি উপযুক্ত জায়গা হতে পারে।

গলাচিপা পৌর পার্ক নিয়ে নুরুল হক নুর বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবেই গলাচিপায় কার্যক্রম শুরু হয়েছে। এটি আরও বিস্তৃতভাবে কীভাবে বাস্তবায়ন করা যায় এবং দশমিনায়ও কীভাবে এ ধরনের উদ্যোগ নেওয়া যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।

এ সময় তিনি এসব স্থাপনা রক্ষণাবেক্ষণে জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এই উন্নয়নমূলক কাজগুলো সরকারি অর্থায়নে করা হলেও এগুলো জনগণের সম্পদ। তাই এগুলো রক্ষা ও সংরক্ষণ করার দায়িত্বও জনগণের।

নুরুল হক নুর তার জন্মভূমি গলাচিপা উপজেলায় উপজেলার নামে একটি নাম ফলক (ল্যান্ড মার্ক) করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতেও আমাদের এমন উন্নয়নমূলক কাজের ধারা অব্যহত থাকবে। মানুষের যেটা প্রত্যাশা ছিল যে এলাকার উন্নয়ন করা- আশা করি সেটা তারা পাবে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিসিক উদ্যোক্তাদের সুখবর দিলেন শিল্পমন্ত্রী 

পুরো দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্প বিস্তৃত করার পরিকল্পনা আছে : নুরুল হক

Update Time : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬