
নওগাঁয় হাম ও রুবেলা টিকা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জনের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেপটি সিভিল সার্জন ডা.মুনির আলী আকন্দ প্রমূখ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সিভিল সার্জন জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে
এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
সজিব হোসেন 
























