১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

  • CN Bangla
  • Update Time : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View

তিন অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় নৌযানগুলোকে সাবধানে চলাচলের পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

এদিকে দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও ফরিদপুর জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বায়ুর আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিসিক উদ্যোক্তাদের সুখবর দিলেন শিল্পমন্ত্রী 

তিন অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

Update Time : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬